ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সিলেট নগরীতে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : ১১:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিলেট নগরীতে দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট মহানগরীর ২১ নং ওয়ার্ডের টিলাগড় জামে মসজিদের সামনে ড্রেনের কাজ করতে গিয়ে দেয়াল ধসে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মুহিবুর রহমান (৩৫)। তার বাড়ি সুনামগঞ্জ। তিনি সিলেট মহানগরের রায়নগর রাজবাড়ি এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর টিলাগড় জামে মসজিদের সামনে সিসিকের ড্রেনের কাজ করছিলেন যমুনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক। এসময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়ে মুহিবুর নামের শ্রমিকের উপর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট নগরীতে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪