জর্জিয়ায় বিএনপি কর্তৃক খালেদা জিয়ার জন্মদিন ও দোআ মাহফিল আয়োজিত
- আপডেট সময় : ০৪:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / 196
মোহাম্মদ ভূঁইয়া, আটলান্টা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জর্জিয়ায় এক দোআ মাহফিল এর আয়োজন করা হয়।
গত ১৫ই আগস্ট স্থানীয় আল- ফালাহ রেস্টুরেন্ট এ বেগম খালেদা জিয়ার এই জন্মদিন ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয় |
সভায় সভাপতিত্ব করেন , সহ – আন্তর্জাতিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও জর্জিয়া বি এন পির সভপতি
জনাব নাহিদুল খান সাহেল। সঞ্চালনায় ছিলেন , জর্জিয়া বিএনপির সাধারণ সম্পাদক মামুন শরীফ আমজাদ।
সভায় প্রধান অতিথি ছিলেন জর্জিয়া বিএনপির প্রধান উপদেষ্টা জনাব শাকুর মিন্টু বিশেষ অতিথি ডিউক খান |
উপস্থিত ছিলেন ইসমাইল চৌধুরী সবুর ,রেজাউল হায়দার বাবু , এম রহমান আজাদ , তানভির আহমেদ , শহিদুল ইসলাম ঠান্ডু , মোহাম্মদ আলী , রায়হান আহমেদ রাহী , আলী আলম সোহাগ , তুহিন খান , আরিফুর রহমান , আব্দুল আউয়াল , শাহীন খান , রেজাউল করিম , আবু খালেদ , নূর ভূঁইয়া , খায়রুল চৌধুরী , আবুল বাসার , নিজাম উদ্দিন , আজাদ টুটুল , আজিজুল হাকিম , সামুন তাওফীক , বেঞ্জু , ইমন |
বক্তারা সাম্প্রতিক বাংলাদেশে ছাত্র জনতার গণঅদ্ভুথান এ নিহত সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন |
আগামীর বাংলাদেশ বিনির্মানে ছাত্রদের চিন্তা চেতনার প্রতি সমর্থন ও আগামীতে দেশে একটা সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন |























