ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার আসতে পারে সিইসির পদত্যাগের ঘোষণা

  • আপডেট সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে তিনিসহ অন্যান্য কমিশনাররা পদত্যাগের ঘোষণা দিতে পারেন। ইতোমধ্যে তারা পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। সেখানে তারা বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের ব্যাপারে জানতে চান। এ সময় কাজী হাবিবুল আউয়াল জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার সময় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তিনি।

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো: আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান। নিয়োগের একদিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন তারা।

এই কমিশনের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো বর্জন করে। ভোট শেষে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। নতুন দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনসহ সব ক্ষেত্রে সংস্কার করছে। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন সংস্কারের ঘোষণাও দিয়েছে সরকার। ধারণা করা হচ্ছে, সরকারের ইঙ্গিত পেয়েই পদত্যাগ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃহস্পতিবার আসতে পারে সিইসির পদত্যাগের ঘোষণা

আপডেট সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪