ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে কঠোর নির্দেশ দিলেন উপদেষ্টা রিজওয়ানা

  • আপডেট সময় : ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আড়িয়াল বিলে যেন ড্রেজার আর না আসে সে বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপনকে কঠোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, ‘মাঠ পর্যায়ে কাজ করতে এলেই ড্রেজারগুলো উধাও হয়ে যায়। আবার ফিরে আসে। এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বলতে কিছু শব্দ আছে। প্রশাসনের কাজটা কী? ড্রেজার দিয়ে আড়িয়াল বিলে কারা মাটি ভরাট করছে এ বিষয়টি পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন যানে না- এটা হতে পারে না।’

এ সময় তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে বলেন, ‘ড্রেজার যেন আড়িয়াল বিলে আর না- আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিয়মিত তদারকি করবেন।’ এ ছাড়া ২০ দিন পর পর রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেন তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন।

এ সময় রিজওয়ানা হাসান বলেন, ‘পলি পড়ে, পদ্মার প্রবাহ কমে গিয়ে এই অঞ্চলের খালগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু যখন খাল খননের কথা বলবো তখনই আপনারা হাজার কোটি টাকার প্রকল্প দেবেন। হাজার কোটি টাকা এই মুহূর্তে আমাদের হাতে নেই। আমরা দিতে পারছি না।’ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে খাল খননের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি।

আড়িয়াল বিলে কোনও আবাসন কিংবা শিল্প প্রতিষ্ঠান হবে না বলেও জানান তিনি। এ ছাড়া ব্রিফিংয়ে প্রশাসনের অনুমোদনবিহীন ও পরিবেশ ছাড়পত্রবিহীন ইটভাটাগুলো ভেঙে দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসনকে।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিরুল হক ভূঁইয়া, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

ব্রিফিং শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নৌকায় চড়ে আড়িয়াল বিল পরিদর্শনে যান।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে কঠোর নির্দেশ দিলেন উপদেষ্টা রিজওয়ানা

আপডেট সময় : ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪