ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ভারতীয় সাংবাদিককে মাশরাফির কড়া জবাব

  • আপডেট সময় : ০২:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • / 3150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদ সম্মেলন প্রায় শেষ, শ্রীলঙ্কান মিডিয়া ম্যানেজার দিনেশ জানিয়ে দিলেন এটাই শেষ প্রশ্ন। প্রশ্ন হলো। এরপর হঠাৎ এক ভারতীয় সাংবাদিক মাশরাফিকে প্রশ্ন করে উঠলেন ‘মোস্তাফিজকে কি আরেকটু বিশ্রাম দেওয়া যায় না? সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএল।’

মাশরাফি তার প্রশ্নটা বুঝতে পারলেন। মোস্তাফিজ যাতে সুস্থ শরীরে আইপিএল খেলতে পারেন সে কারণেই এ প্রশ্ন তাও বুঝলেন। আর বুঝে উঠেই ঠাণ্ডা মাথায় মাশরাফি বললেন, ‘সবার আগে দেশ।’

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সাঙ্গাকারা-জয়াবর্ধনে-দিলশানদের অবসরে অপেক্ষাকৃত দুর্বল দলকেই পাচ্ছেন টাইগাররা। তাই প্রথমবারের মতো লঙ্কায় সিরিজ জয় করতে দৃঢ় প্রতিজ্ঞ টাইগাররা। আর তাই সেরা দলকে নিয়েই লঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ।

আর এমন সময় ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক সাংবাদিক চাইলেন আইপিএলকে লক্ষ্য করে মোস্তাফিজকে বিশ্রাম দিতে। তবে জবাবটা তাকে বিচক্ষণতার সঙ্গেই দিয়েছেন অধিনায়ক। জানিয়ে দিয়েছেন বিশ্রাম লাগলে দলে ফিজিও-ট্রেনাররাই সেটা ভালো বুঝবেন।

‘মোস্তাফিজের ফিটনেসের জন্য ওর যদি বিশ্রাম লাগে, তবে সেটা ফিজিও-ট্রেনাররা আলোচনা করবেন। আমি মনে করি, আইপিএল না খেলে যদি জাতীয় দলের হয়ে সব ম্যাচ খেলে, সেটাই ভালো। কারণ সবার আগে দেশ।’

দেশাত্মবোধ নিয়ে মাশরাফি কখনোই আপস করেন না। সাতবার অস্ত্রোপচারের পর ডাক্তার জানিয়েছেন আবার অস্ত্রোপচার করতে হলে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভবনাই বেশি। তার পরও খেলে চলেছেন অবিরাম, শুধু দেশের জন্যই। সূত্র: ইন্টারনেট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতীয় সাংবাদিককে মাশরাফির কড়া জবাব

আপডেট সময় : ০২:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭