ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ

  • আপডেট সময় : ১০:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের চেপে ধরেছে বাংলাদেশ। জোড়া উইকেট নিয়ে ক্যারিবীয়দের কাঁপিয়ে দেন হাসান মাহমুদ। তাতে ২৫০/৫ থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ২৬১/৭।

আগের দিনের সাথে মাত্র ৩ রান যোগ হতেই প্রথম উপলক্ষ পায় টাইগাররা। জশুয়া ডি সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন হাসান। ২৩ বলে ১৪ রান করে ফেরেন তিনি।

পরের ওভারে এসে ফের আঘাত আনেন হাসান। এবার তার শিকার আলজারি জোসেফ (৪)। তাতে দিনের শুরুতেই আত্মবিশ্বাস পেয়ে যায় বাংলাদেশ।

এন্টিগা টেস্টের প্রথম দিনে শুক্রবার ৮৪ ওভার খেলে ওয়েস্ট ইন্ডিজ তুলে ৫ উইকেটে ২৫০ রান। যদিও আলোকস্বল্পতায় খেলা শেষ হয় ছয় ওভার আগেই। জোড়া উইকেট নেন তাসকিন আহমেদ।

জাস্টিন গ্রিভস ও জশুয়া ডি সিলভা শুরু করেন দিন। সিলভা ফিরলেও গ্রিভস আছেন এখনো মাঠে। ৬৬ বলে ৩১ রানে ব্যাট করছেন তিনি। ৩৩ বলে ১২ রানে আছেন কেমার রোচ।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯৭ ওভারে ৭ উইকেটে ২৯১ রান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ

আপডেট সময় : ১০:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪