ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ

প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ

  • আপডেট সময় : ০১:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিতঅটোরিকশার চালকরা।

আজ রোববার সকাল ১০টা থেকে এই অবরোধ শুরু হয়। এতে প্রেস ক্লাবের সামনের উভয়পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে প্রেস ক্লাবের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়েছেন ব্যাটারিচালিতরিকশাচালক মালিক সমিতি। সেখানে থেকে দাবি আদায়ে চলছে গান-কবিতা। মাঝে মাঝে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দিচ্ছেন মালিক ও চালকরা।

আন্দোলনকারীদের দাবি, দ্রুত ব্যাটারিচালিতঅটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একসাথে রুট পারমিট দিতে হবে।

অন্যদিকে অটোরিকশাচালকদের অবস্থানের পাশেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ

আপডেট সময় : ০১:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪