ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

  • আপডেট সময় : ০৭:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ সোমবার সকালে ডিএমপির শাহবাগ থানা ও এর আশেপাশের এলাকা আকস্মিক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এরপর ডিএমপি কমিশনার ডিএমপি হেডকোয়ার্টার্সের নিচতলায় অবস্থিত ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়ানস্টপ সার্ভিস’ শাখায় আগত সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন।

এছাড়া সেবা গ্রহণের ক্ষেত্রে কোন প্রকার প্রতিবন্ধকতা আছে কিনা তার খোঁজ নেন। একই সাথে তিনি উক্ত শাখায় কর্তরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে ও দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৭:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪