ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

‘ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল ঘোষণা’

  • আপডেট সময় : ১১:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ‘আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে, বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ।’

তিনি বলেছেন, ‘ইতোমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সাথে আলোচনা চলছে। অতি দ্রুতই রাজনৈতিক দলের ঘোষণা আসবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে।’

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের বিফ্রিংয়ের সময় এই মন্তব্য করেন তিনি।

এর আগে, সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা।

আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমরা ৮টা টপিকে (বিষয়ে) জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে- এই টপিকে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে, এ বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেন।’

‘একই সাথে নারায়ণগঞ্জ যেহেতু আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল, তাই শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়েছে।’

খুনিদের গ্রেফতারের প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্র-জনতার ওপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে জেলা প্রশাসককে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের রুহ শান্তি পাবে না যদি ফ্যাসিবাদী শক্তি ও দোসরদের শাস্তি না হয়।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার ও রাকিব প্রমুখ।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল ঘোষণা’

আপডেট সময় : ১১:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫