ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ২

  • আপডেট সময় : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাসের চাপায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে উপজেলার মুন্সিবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক বাচ্চু মিয়া (৩৭) ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খার ছেলে এবং হেলপর মানিক (৩৯) ঢাকার কাচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি পিকআপ ভ্যানে ঢাকায় যাওয়ার জন্য রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপ ভ্যানটি এক্সপ্রেসওয়ের মুন্সিবাজার এলাকায় এসে ইঞ্জিন নষ্ট হলে পার্কিং করে রাখা হয়। এসময় চালক ও হেলপার সড়কে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি বাস তাদের চাপা দিলে বাচ্চু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন হেলপার মানিক। খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আনার পর আরো একজন মারা গেছেন।

শিবচর হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক (এটিএসআই) মো: মিজানুর রহমান বলেন, ঘাতক পরিবহনটি শনাক্ত করা না গেলেও এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ২

আপডেট সময় : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫