ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার ১১ আসামি আরেক মামলায় শ্যোন এ্যারেস্ট

  • আপডেট সময় : ০৮:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার হওয়া ১১ আসামিকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত আরেকটি মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।

গ্রেফতার ১১ জন হলেন- প্রেমনন্দন দাশ, রনব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, রাজ কাপুর, সামির দাশ, শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ ও দেবী চরণ। তারা সবাই নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের নেতা ও বহিষ্কৃত ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ওই ১১ আসামি পুলিশের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

আজ তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত বছরের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশদ্রোহ মামলায় ডিবি পুলিশ আটক করে। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

চিন্ময়ের জামিন আবেদন নাকচ হওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের এক পর্যায়ে চট্টগ্রাম আদালত ভবনের কাছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সাইফুল ইসলামের বাবা ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

একই দিন আলিফের ভাই ১১৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। এছাড়া সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ আরও তিনটি মামলা করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার ১১ আসামি আরেক মামলায় শ্যোন এ্যারেস্ট

আপডেট সময় : ০৮:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫