ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

বিচার কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত প্রস্তাব বিচার বিভাগ সংস্কার কমিশনের

  • আপডেট সময় : ১০:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রথম পর্যায়ে বিচার কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহারের জন্য সংশ্লিষ্ট আইন সংশোধন বিষয়ে প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন আজ হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন।পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। মোট ২৮ দফা প্রস্তাবের এগার নম্বরে রয়েছে বিচার কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত অংশটি।

প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহারের জন্য সংশ্লিষ্ট আইন সংশোধন এবং ই-জুডিসিয়ারি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। দেওয়ানী আদালতে ই-ফাইলিং এর কার্যক্রম শুরু করা। ই-ফাইলিং এর মামলাগুলোকে কোর্ট-ফি হ্রাস/ছাড় ও ফাস্ট ট্রাকের মাধ্যমে দ্রুত শুনানি ও নিষ্পত্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে ই-ফাইলিংকে উৎসাহিত করণ। সকল আদালতে বর্তমান ব্যবস্থার পাশাপাশি ই-পেমেন্টের মাধ্যমে ই-ফাইলিং সহ সকল কোর্ট-ফি, খরচ, জরিমানা ও অন্যান্য ফি পরিশোধের ব্যবস্থা চালু করণ। শতভাগ মামলার তথ্য ই-কজলিস্ট মডিউলের মাধ্যমে প্রদর্শন। সাক্ষ্যগ্রহণ, আসামির হাজিরাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় অনলাইন ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সম্পাদন। দ্বিতীয় পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার আদালতের কার্যক্রমের ৫০ভাগ ক্ষেত্রে সম্প্রসারণ। তৃতীয় পর্যায়ে পূর্ববর্তী পর্যায়দ্বয়ে চালুকৃত ডিজিটাল সিস্টেমসমূহকে এই পর্যায়ে সময়োপযোগীকরণ বর্ধিতকরণ এবং শতভাগ কার্যকর করা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিচার কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত প্রস্তাব বিচার বিভাগ সংস্কার কমিশনের

আপডেট সময় : ১০:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫