ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম: ইইউ মনিটর

  • আপডেট সময় : ০৫:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউরোপের পরিবেশ মনিটর কোপারনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা বৃহস্পতিবার বলেছে গত জানুয়ারি মাস ছিল ইতিহাসে সবচেয়ে গরম জানুয়ারি, খবর এএফপি।

যদিও বিজ্ঞানীরা এমনটা আশা করেছিল যে শীতল লা নিনা অবস্থার কারণে রেকর্ড সৃষ্টিকারী বৈশ্বিক তাপমাত্রা কমবে। কিন্তু তাপমাত্রা না কমে রেকর্ড মাত্রায় অথবা রেকর্ড মাত্রার কাছে অবস্থান করছে। আর কি কি কারণ পৃথিবীর তাপমাত্রাকে এ পর্যায়ে নিয়ে যেতে পারে তা নিয়ে এখন বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক চলছে।

কোপারনিকাসের জলবায়ু বিজ্ঞানী জুলিয়েন নিকোলাস এএফপিকে বলেছেন, আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম তেমন দেখছি না। বৈশ্বিক তাপমাত্রায় আমরা শীতল লা নিনার প্রভাব দেখছি না। ”

ইউরোপের কোপারনিকাস জলবায়ু পরিবর্তন সংস্থা প্যারিসে বলেছে এবারের জানুয়ারি (২০২৫) মাস শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের জানুয়ারি মাসগুলোর তুলনায় ১.৭৫ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল। সংস্থাটি আরো বলেছে, বৈশ্বিক থার্মোস্ট্যাটে মানবসৃষ্ট গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণ এখন চরমে পোঁছেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম: ইইউ মনিটর

আপডেট সময় : ০৫:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫