ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট সময় : ০২:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাগুরা সদরের টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মৃত শিক্ষার্থীর নাম মিনহাজুল ইলাম তাহাসিন (১৩)। সে মাগুরা সদরের শিমুলিয়া কারিকর পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল শেষে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেক্সটাইল মিল এলাকায় পৌঁছলে তাহাসিন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহতের মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০২:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫