ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর প্রতি শ্রদ্ধা নিবেদনে হাইকোর্টে বিচার কার্যক্রম বন্ধ থাকছে

  • আপডেট সময় : ০৩:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 108
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর প্রতি শ্রদ্ধা জানিয়ে হাইকোর্টে দুপুর ২টা থেকে বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

এতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ আজ সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল, মগবাজারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। মরহুম এর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ দুপুর ২টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।’

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ অহমদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

সাবেক সিইসি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

আবদুর রউফ দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সাল ১৮ এপ্রিল পর্যন্ত সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিচারপতি আবদুর রউফের ছেলে মোহাম্মদ আরশাদুর রউফ অতিরিক্ত এটর্নি জেনারেল।

বিচারপতি রউফের মৃত্যুতে এটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর প্রতি শ্রদ্ধা নিবেদনে হাইকোর্টে বিচার কার্যক্রম বন্ধ থাকছে

আপডেট সময় : ০৩:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫