ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো জোরদারকরণে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত

  • আপডেট সময় : ১০:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘ প্রকল্প পরিষেবা অফিসের (ইউএনওপিএস) উপ-নির্বাহী পরিচালক কার্স্টিন দামকজার আজ বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো জোরদারকরণে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সহজলভ্য ও টেকসই সমাধান নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা অবকাঠামো শক্তিশালী করার জন্য ইউএনওপিএস প্রতিশ্রুতিবদ্ধ।’

সহকারী মহাসচিব বলেন, অংশীদার হিসেবে জাতিসংঘ বাংলাদেশকে তার স্বাস্থ্যসেবা লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য কাজ করে যাচ্ছে।

এনআইডিসিএইচ বাংলাদেশের ২৯টি হাসপাতালের মধ্যে একটি, যেখানে ইউএনওপিএস, জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি (এনএমইপি) ও স্বাস্থ্যসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) মতো অংশীদারদের সাথে সহযোগিতায় এবং গ্লোবাল ফান্ডের অর্থায়নে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে জোরদার করার জন্য প্রেসার সুইং অ্যাডসোর্পশন (পিএসএ) প্ল্যান্ট নির্মাণ করেছে।

এই উদ্যোগটি বাংলাদেশ সরকারের কোভিড-১৯ জরুরি সাড়াদান পরিকল্পনার অংশ।

সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা সহজলভ্য করতে এই উদ্যোগের অংশ হিসেবে এনআইডিসিএইচ সহ সারা বাংলাদেশে কৌশলগতভাবে অংশীদার হাসপাতালগুলো নির্বাচন করা হয়েছিল।

অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে, ইউএনওপিএস অক্সিজেন থেরাপি ইউনিট স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নত করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সরবরাহ সংগ্রহে সহায়তা করেছে।

এতে বাংলাদেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলো এখন কোভিড-১৯ মহামারীর মতো স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা প্রদানে সক্ষম স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার করতে সক্ষম হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো জোরদারকরণে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত

আপডেট সময় : ১০:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫