ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা

দেশের সকল শিল্পকলা একাডেমির মিলনায়তনের ভাড়া কমল

  • আপডেট সময় : ১০:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাংস্কৃতিক বিকাশ ও জনস্বার্থ বিবেচনার লক্ষ্যে দেশের সকল জেলার শিল্পকলা একাডেমিগুলোর মিলনায়তনের ভাড়া কমানো হয়েছে।

গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শিল্পকলা একাডেমির নতুন নির্ধারিত ভাড়া অনুসারে জেলা পর্যায়ে মিলনায়তন ভাড়া দুপুর ২টা হতে রাত ১০টা পর্যন্ত ১ শিফট (৮ ঘণ্টা) হিসেবে স্প্লিট এসি সমৃদ্ধ ৫০০/৩০০+আসন বিশিষ্ট মিলনায়তন ভাড়া হবে ৩ হাজার টাকা যা পূর্বে ছিল প্রথম তিন ঘণ্টার জন্য ৬ হাজার টাকা। এছাড়া সাংস্কৃতিক প্রতিষ্ঠান/ সংগঠনের ক্ষেত্রে সেন্ট্রাল এসি সমৃদ্ধ ৫০০/৩০০-আসন বিশিষ্ট মিলনায়তন ভাড়া ১ শিফটে ৪ হাজার টাকা করা হয়েছে যা পূর্বে প্রথম তিন ঘণ্টার জন্য ছিল ৭ হাজার টাকা। একইসাথে এলইডি লাইট ব্যবহারের ক্ষেত্রে ৪ হাজার টাকা ১ শিফটের জন্য নির্ধারিত হয়েছে যা পূর্বে প্রতি ৩ ঘণ্টার জন্য ছিল ৫ হাজার টাকা। ফলে মিলনায়তন বরাদ্দের ক্ষেত্রে ভাড়া অর্ধেকের নিচে নেমে আসবে।

এ বিষয়ে একাডেমির মহাপরিচালক ও নাট্যনির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘বিভিন্ন সময় জেলা পর্যায়ে সাংস্কৃতিক সংগঠন, স্টেকহোল্ডারদের সাথে আলোচনায় জানা গেছে যে, স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য ভাড়া কমানো জরুরি। সেই পরিপ্রেক্ষিতে জেলা পর্যায়ে মিলনায়তনের ভাড়া কমানো হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্ব জনগণের কল্যাণ করা, রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে জনগণের কল্যাণ করা আমাদের কর্তব্য। ভাড়া কমানোর ফলে সংগঠনগুলো লাভবান হলে তা আমাদের জন্যও স্বস্তিদায়ক হবে, প্রতিষ্ঠান হিসেবে আয়বৃদ্ধি করা আমাদের লক্ষ্য নয়।’

মহাপরিচালক বলেন, গত পরিষদ সভায় বিষয়টি আলোচনা করে ভাড়া কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা ভাড়া আরো কমাতে চাই কিন্তু মিলনায়তনগুলোর নিজস্ব কিছু খরচ আছে, লাইট, সাউন্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যবস্থাপনা এসব চিন্তা করে আমরা জেলাগুলোর জন্য মিলনায়তন ভাড়া ন্যূনতম রেখেছি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের সকল শিল্পকলা একাডেমির মিলনায়তনের ভাড়া কমল

আপডেট সময় : ১০:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫