ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ

বরগুনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. নাজমুল মোল্লাকে পুলিশ শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়ন থেকে গ্রেফতার করেছে। সাজাপ্রাপ্তির তিন বছর পর তাকে গ্রেফতার করা হয়েছে। সে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে অজগরকাঠি নামক এলাকার মো. সোবাহান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় আসামি নাজমুল মোল্লাকে (তার অনুপস্থিতিতে) আদালত যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। সাজাপ্রাপ্তির পর থেকেই আসামি নাজমুল মোল্লা পলাতক ছিলো। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় নিজ এলাকা থেকে বরগুনা সদর থানাধীন বাবুগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সাজাপ্রাপ্ত আসামি নাজমুল মোল্লাকে গ্রেফতার করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, আদালতের সাজা ঘোষণার তিন বছর পর আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি নাজমুলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরগুনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫