ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ

নারীর জন্য সমান অধিকার দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি

  • আপডেট সময় : ১০:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নারী, মানবাধিকার ও উন্নয়ন সংস্থার ৬৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসহ সকল ক্ষেত্রে নারীর জন্য সমান অধিকার দাবি করেছে।

আজ শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তারা এই দাবি জানান। ‘সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন’ স্লোগানকে সামনে রেখে সামাজিক প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা দেশব্যাপী সমান অধিকার, যথাযথ সম্মানের সাথে সুযোগ, সামাজিক ও লিঙ্গ বৈষম্যদূরীকরণ ও নারীর ক্ষমতায়নের জন্য ন্যায়বিচারের দাবি জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে নারী অধিকার কর্মী নীলুফা বেগম বলেন, ‘আমাদের দেশে নারীরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। আমি নারীর জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার জন্য সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারীরা, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। জুলাইয়ের আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

নীলুফার বেগম বলেন, ‘নারীদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। কারণ তারা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে অবদান রাখছে।’

সভাপতির বক্তব্যে ড. ফৌজিয়া বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নারীদের সুষ্ঠু ও নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন,‘এখান থেকে আমরা ঘোষণা করতে চাই যে,আমরা এই সামাজিক পরিবেশ পরিবর্তন করব এবং আমাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করব। আমরা কোনও নির্যাতন ও বৈষম্যের কাছে মাথা নত করব না।’

পরে তারা ১৪ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে; নারীর জন্য সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা, দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বৈষম্যবিরোধী আইন প্রণয়ন করা, নারী ও গৃহকর্মীদের গৃহস্থালির কাজের স্বীকৃতি প্রদান, জাতীয় সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন বৃদ্ধি ও সংরক্ষিত আসনের জন্য সরাসরি নির্বাচন ব্যবস্থা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯০ নম্বর ধারা বাস্তবায়ন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ বাস্তবায়ন, অভিবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন, ২০১৭ থেকে মেয়েদের বিবাহের বয়স সম্পর্কিত ধারা সংশোধন করা এবং নারীর জন্য সমান মজুরি নিশ্চিত করা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারীর জন্য সমান অধিকার দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি

আপডেট সময় : ১০:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫