ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ

জুলাই আন্দোলনে প্রয়াত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

  • আপডেট সময় : ১১:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 94
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বেশ কিছু ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই আলোকে ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নামও পরিবর্তন হচ্ছে। এবার ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের বদলে নতুন নামকরণ করা হয়ে হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।’

এছাড়া একই ধারাবাহিকতায় রোববার আরো চারটি স্থাপনার নাম বদলে দিয়েছে এনএসসি।

গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাড়ে ছয় বছরের শিশু রিয়া গোপ। তার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম এনডিসি আজ এক চিঠিতে এই স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি সকলকে অবহিত করেছেন।

রোলার স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামকরণ করা হয়। রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্সে শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’ রাখা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই আন্দোলনে প্রয়াত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

আপডেট সময় : ১১:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫