ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে একটি দল : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১২:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘একটি বড় রাজনৈতিক দল জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে। তারা সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়।’

আজ শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা উড়াল সড়কের কাজ পরিদর্শন কালে এ কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সমাপ্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পরাজিত হওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হলেও সরকার বিজয়ী হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগে অনৈক্য থাকায় কুমিল্লার সিটি নির্বাচনে দল হেরেছে। তবে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে। আর এ কারণে সরকার জিতেছে।’ বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে একটি দল : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১২:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭