ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : ০১:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএসআইএস কারখানার শ্রমিকরা। এছাড়া শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএসআইএস কারখানার শ্রমিকরা। এছাড়া শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে দুই মাহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনরত শ্রমিকরা জানায়, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া ওভারটাইম ও ঈদ বোনাসের টাকাও তারা পাননি।

শ্রমিকরা বলেন, এ বিষয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুরোধ করেছি, কিন্তু তারা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা চলছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০১:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫