ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আর্সেনালের চেয়ে আমি বড় নই : ওয়েঙ্গার

  • আপডেট সময় : ১২:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • / 243
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোচ আর্সেন ওয়েঙ্গার বলেছেন, খেলোয়াড়রা আর্সেনালের হয়ে খেলার জন্যই এখানে আসে। দল বদলের সময় দায়িত্ব পালন করলেও তারা কোচের ব্যক্তিগত প্রয়োজনে আসেনা।

প্রিমিয়ার লীগের চলতি মৌসুমের পর আর্সেনালের সঙ্গে ওয়েঙ্গারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সর্বশেষ ৯ ম্যাচের মধ্যে ছয়টিতেই হার ক্লাবটিতে ওয়েঙ্গারের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিয়েছে। এখন এমিরেটস স্টেডিয়ামে ভক্তদের মধ্যে তাকে নিয়ে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে। আসন্ন দলবদলের সময় আর্সেনালের দলগঠন পরিকল্পনায় আর্সেনালে ৬৭ বছর বয়সী কোচের ভবিষ্যৎ নির্ভর করছে। মেসুৎ ওজিল ও অ্যালেক্সিস সানচেজকে আর্সেনাল ছেড়ে দিচ্ছেন বলে গুজব উঠেছে। এদিকে ফরাসি ওই কোচ মনে করেন তিনি ক্লাবের চেয়ে বড় নন।

ওয়েঙ্গার বলেন, ‘এই মুহূর্তে আমাদের দল বদলের চিন্তা মাথায় নেই। এখন আমাদের ভাবনায় রয়েছে কিভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করা যায়। ফলে এখন খেলোয়াড়দের সঙ্গে আপোষরফা করার মত সময় আমাদের হাতে নেই। তবে একটি বিষয়ে আমরা সততার মধ্যে আছি সেটি হচ্ছে মানুষকে সঠিক কথাটা বলি।’

ফরাসি কোচ বলেন, ‘এই মুহূর্তে সারা বিশ্বে আর্সেনাল হচ্ছে একটি ব্র্যান্ড। সবাই দলটিকে সমীহ করে। ক্লাবটির নামডাকও আমার চেয়ে অনেক বেশী। ওয়েঙ্গারের কাছে না আসার চেয়ে আর্সেনালে আসাটা আপনার জন্য বেশী গুরুত্বপূর্ণ।’

পরবর্তী মৌসুম নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে লন্ডনের এই ক্লাবটিতে ২০১৬-১৭ মৌসুমের পরও থেকে যাবার ইঙ্গিত দিয়েছেন ওয়েঙ্গার। তিনি বলেন, ‘অবশ্যই আমি এখানে আরও থাকতে চাই। তবে আমি কি কয়েকমাসের জন্য থাকব নাকি ১০ বছরের জন্য থাকব সেটি আপনাদেরকে অবশ্যই জানাব।’ বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আর্সেনালের চেয়ে আমি বড় নই : ওয়েঙ্গার

আপডেট সময় : ১২:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭