ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

গণ-অভ্যুত্থানের যে ঐক্য ছিল, তা যেন বিনষ্ট না হয়: মাহবুব মোর্শেদ

  • আপডেট সময় : ১০:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যে ঐক্য ছিল, তা যেন বিনষ্ট না হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা ও পরবর্তী করণীয়’- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।

মাহবুব মোর্শেদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর অনেকে বিভিন্ন দাবি জানাচ্ছে, রাজপথে আন্দোলনে নামছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তাদের মধ্যেও এখন বিভাজন লক্ষ্য করা যাচ্ছে।’

তিনি বলেন, ‘এই বিভাজন বাস্তবসম্মত, কারণ গণ-অভ্যুত্থান এমন একটি প্রক্রিয়া যেখানে সমাজের প্রতিটি শ্রেণির মানুষ তাদের মতাদর্শ ও সমর্থন নিয়ে একত্রিত হন। কিন্তু আন্দোলন সফল হওয়ার পর সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনের কথা ভাবেন এবং নিজেদের দাবি উত্থাপন করেন, যা স্বাভাবিক। তবে এটি নিশ্চিত করতে হবে যে, এসব দাবির মাধ্যমে গণ-অভ্যুত্থানের যে ঐক্য ছিল, তা যেন বিনষ্ট না হয়।’

গণ-অভ্যুত্থানের শিক্ষা স্মরণ করিয়ে মাহবুব মোর্শেদ বলেন, ‘ঐক্যের মূল শিক্ষা হলো, মতাদর্শিক ভিন্নতা থাকলেও আমরা যেন পরস্পর ঐক্যবদ্ধ থাকতে পারি। কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেই ঐক্য ধরে রাখা।’

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা যেন ভুলে না যাই কীভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়। গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তারপর আবার সেই পুরনো শাসনব্যবস্থায় ফিরে যেতে চাই না-যেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানবাধিকার লঙ্ঘিত হতো, ভোটাধিকার ছিল না, স্বাধীনভাবে রাজনীতি করা যেত না, মিছিল-মিটিংয়ের সুযোগ ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমাদের সকলের প্রতিজ্ঞা করা উচিত, আমরা যেন আর কখনো ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী ব্যবস্থায় ফিরে না যাই।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণ-অভ্যুত্থানের যে ঐক্য ছিল, তা যেন বিনষ্ট না হয়: মাহবুব মোর্শেদ

আপডেট সময় : ১০:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫