ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ করবে সারাদেশ

  • আপডেট সময় : ১২:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 362
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংস্কৃতিক প্রতিবেদক

আজ পয়লা বৈশাখ। বঙ্গাব্দ ১৪৩২ এর প্রথম দিন। সকল জরাজীর্ণতা,বিষাদ ও গ্লানি মুছে ফেলে আজ নতুন স্বপ্ন ও সফলতার প্রত্যাশায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে মেতে উঠবে রাজধানীসহ গোটা দেশ। আনন্দ শোভাযাত্রা, নাচ,গান, আবৃত্তি, নাটক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পালাগান,গম্ভীরা, বাউলগানসহ আবহমান বাংলার লোকজ সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবশ্রেণীর ও সব বয়সী মানুষ বঙ্গাব্দ ১৪৩২ কে বরণ করবে। বরণ গান,চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে৷ নতুন বছরকে বরণের প্রত্যাশায় চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে গতকাল রবিবার পুরাতন বছরকে বিদায় জানিয়েছে সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। চারুকলা অনুষদ,ছায়ানট, শিল্পকলা একাডেমি,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ( বাচসাস) সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বর্ণিল আয়োজনে আজ দিনব্যাপী বৈশাখ বরণ করবে বলে জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে সংশ্লিষ্টরা। শেকড়ের কাছে নিজেকে সমর্পণ করতে ঘর থেকে বেরিয়ে আসবে রাজধানীর ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেনীপেশার মানুষ। পান্তা, ইলিশ, মুড়ি, মুড়কি দিয়ে আপ্যায়নের পাশাপাশি আবহমান বাংলা সংস্কৃতি জারি,সারি, ভাটিয়ালি, পুথি,পালা,সহ নানা বর্ণাঢ্য আয়োজনে বৈশাখ উদযাপনে মেতে উঠবে রাজধানীসহ সারাদেশ।

চারুকলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হবে বৈশাখ উদযাপনের সবচেয়ে বড় আয়োজন আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি ঘৃণা জানাবে সর্বস্তরের জনগণ। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান” প্রতিপাদ্যের এবারের শোভাযাত্রায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ সারাদেশের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। সকাল নয়টায় চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি বের করা হবে। এরপর টিএসসি ও বাংলা একাডেমি হয়ে পুনরায় চারুকলায় এসে শেষ হবে এই শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় থাকছে তিন স্তরের নিরাপত্তা।

শিল্পকলা একাডেমি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বৈশাখ উদযাপনে থাকছে নানা আয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় অংশ গ্রহণের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমির কার্যক্রম শুরু হবে।
২৮ টি জাতিগোষ্ঠীর ৪৯৪ জন শিল্পী বর্ণিল সাজে সজ্জিত হয়ে এতো অংশগ্রহণ করবে। শতাধিক ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবে এবং পৃথিবীর শান্তি কামনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে গান পরিবেশন করবে ।
এরপর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে বৈশাখী আয়োজনের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
অনুষ্ঠানের অংশ হিসেবে কাল মঙ্গলবার বিকেলে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ব্যান্ডদল, নৃত্যদল, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও যন্ত্রশিল্পীদের সমন্বয়ে ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হবে। অনুষ্ঠানে সমবেত যন্ত্রবাদন ও সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ, কণ্ঠশিল্পীবৃন্দ । সমবেত নৃত্য পরিবেশন করবে নান্দনিক নৃত্য সংগঠন, কায়া আশ্রম, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, স্বপ্ন ছোঁয়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ ও নবীন নৃত্যশিল্পীবৃন্দ। ব্যান্ড সংগীত পরিবেশন করবে বাংলা ফাইভ, সর্বনাম, অনিমেষ রায় ও তার দল এবং রে রে সংগঠন। এছাড়াও থাকবে একক সংগীত পরিবেশনা।
এদিকে শনিবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী বৈশাখী অনুষ্ঠানমালার কর্মসূচি হাতে নিয়েছে শিল্পকলা একাডেমি।
কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চীনা দূতাবাস, ঢাকা এর কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর সহেযোগিতায় ‘ড্রোন শো’ ও ‘ব্যান্ড শো’ আয়োজিত হবে।
অন্যদিকে, বৈশাখী আয়োজনের অংশ হিসেবে গতকাল শনিবার দেশের ১২ টি জেলায় ‘চৈত্র সংক্রান্তি ও বৈশাখী সাধুমেলা’শুরু হয়েছে। আজ ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ৩০টি জেলায় ‘লোকনাট্য উৎসব’ আয়োজন করা হবে। আর ১৯ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১২ টি জেলায় ‘বৈশাখী অ্যাক্রোবেটিক প্রদর্শনী’ আয়োজন করা হবে।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ( বাচসাস)
বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানমালা ও বৈশাখী খাবারের মধ্য দিয়ে
বঙ্গাব্দ ১৪৩২ বরণ করবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ( বাচসাস)। সংগঠনটির সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল জানান, বর্ষবরণের পাশাপাশি সংগঠনের স্থায়ী কার্যালয়ও উদ্বোধন করা হবে।
এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার। তিনি আরো জানান, জমকালো এই আয়োজনে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের তারকাশিল্পীরা এতে অংশ নেবেন।

ছায়ানট
বরাবরের মতো এবারও রমনার বটমূলে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈশাখ উদযাপন করবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। প্রতিষ্ঠানটির এবারের প্রতিপাদ্য ” আমার মুক্তি আলোয় আলোয়”।
পয়লা বৈশাখের ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হবে প্রতিষ্ঠানটির বাংলা নববর্ষ বরণের সূচনা।
এতে আরো থাকবে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী।৯টি সম্মেলক গান ও ১২টি একক গান এবং ৩টি পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ সবমিলিয়ে দেড়শতাধিক শিল্পী অংশ নেবেন এবারের আয়োজনে।

ঋদ্ধি প্রকাশনী
প্রকাশনা সংস্থা ঋদ্ধি প্রকাশনী নানা আয়োজনে আজ প্রতিষ্ঠানটির মিরপুরস্থ কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করবে।
এই আয়োনে পান্তা ইলিশ, মুড়ি মুড়কি দিয়ে অতিথি আপ্যায়নের পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ধানমন্ডি সোসাইটি
নানা আয়োজনে আজ পয়লা বৈশাখ উদযাপন করবে ধানমন্ডিতে বসবাসরতদের সংগঠন ধানমন্ডি সোসাইটি।
সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত ধানমন্ডি ৮ নং রোডস্থ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই আয়োজন। পান্তা ইলিশ দিয়ে আপ্যায়নসহ বর্ষবরণের পাশাপাশি আরো থাকবে নানা সাংস্কৃতিক আয়োজন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডি আর ইউ)
সকাল ৮ থেকে নানা আয়োজনে বঙ্গাব্দ ১৪৩২ বরণ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডি আর ইউ)।
সকালে বিভিন্ন রকমের দেশীয় পিঠা পুলির মাধ্যমে আপ্যায়নের পাশাপাশি দুপুরে থাকবে মধ্যাহ্ন ভোজের আয়োজন। এতে সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবে দেশবরেণ্য শিল্পীরা।
এছাড়া নানা বর্ণাঢ্য আয়োজনে বৈশাখ উদযাপন করবে উদীচী শিল্পী গোষ্ঠী, ঋষিজ শিল্পী গোষ্ঠী, সত্যেন শিল্পী গোষ্ঠী জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস)সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ করবে সারাদেশ

আপডেট সময় : ১২:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫