ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শোভাযাত্রায় সবার নজর ফ্যাসিস্টের মুখাবয়বে

  • আপডেট সময় : ০১:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সম্প্রতি আগে তৈরি করা মুখাবয়বটি পুড়িয়ে ফেলার পর ফের ককশিট দিয়ে এই মুখাবয়ব তৈরি করা হয়েছে।

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরুর কথা রয়েছে।

বাংলা বর্ষবরণ উৎসবে অন্যবারের মতো এবারও রঙের ছটা ও আমেজ থাকলেও একটি বিশেষ মুখাবয়ব সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে ফ্যাসিস্টের মুখাবয়ব।

সম্প্রতি আগে তৈরি করা মুখাবয়বটি পুড়িয়ে ফেলার পর ফের ককশিট দিয়ে এই মুখাবয়ব তৈরি করা হয়েছে। এর সাথে দেখা গেছে জুলাই আন্দোলনে শহীদ মীর মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফ।

শোভাযাত্রার জন্য চারুকলার সামনে মুখাবয়বটি রাখা হলে উপস্থিত দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেককে বেশ আগ্রহ নিয়ে ছবি তুলতেও দেখা গেছে। কেউ করেছেন ভিডিও।

শোভাযাত্রা শুরু হলে মুখাবয়বটি ঘিরে মানুষের আগ্রহ আরো বেড়ে যায়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শোভাযাত্রায় সবার নজর ফ্যাসিস্টের মুখাবয়বে

আপডেট সময় : ০১:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫