ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায়, নিহত ২

  • আপডেট সময় : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 221
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কার পর দুজন নিহত হয়েছে।

বুধবার ভোরে উপজেলার নাজিরপুরে জালাল মিয়ার গ্যারেজের সামনে চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি রুহুল আমিন জানান।

নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুরের জসিম উদ্দিনের ছেলে মো. সাজীব (১৮) ও কেন্দুরভাগ এলাকার শাহ্ আলমের ছেলে মো. সাকিব (২০)।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, চাকা ফেটে যাওয়ায় লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌমুহনীগামী বালুবোঝাই একটি ট্রাক জালাল মিয়ার গ্যারেজের সামনে দাঁড়ানো ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন ধাক্কা দেয়।

এ সময় ধাক্কা দেওয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনে বসা চালকের সহকারী সজিব ও বন্ধু সাকিব গুরুতর আহত হন। আর দাঁড়িয়ে থাকা ট্রাকটি সড়কের পাশে পড়ে যায়।

ওসি রুহুল আমিন বলেন, “ভোর ৫টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের লোকজন ট্রাক কেটে তাদের বের করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

“এ সময় ধাক্কা দেওয়া ট্রাকের চালক আহত অবস্থায়ই পালিয়ে যান। তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।”

দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায়, নিহত ২

আপডেট সময় : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫