ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট সময় : ০১:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা বর্ষণের কারণে শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলস্টেশনের মাঝামাঝি ১৪১ নং সেতু দেবে যাওয়ায় সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

গত তিনদিনের টানা বর্ষণে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পাহাড় ধসে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় একটি সেতু দেবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভারি বৃষ্টিতে পাহাড় ধসে বুধবার (০৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো। পরবর্তীতে বেলা আড়াইটায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় ১৪১ কি.মি. বিলাশ সেতুর খুঁটি কিছুটা দেবে গেলে আবারও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলস্টেশনের মাঝামাঝি ১৪১ নং সেতু দেবে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সাতগাঁও রশিদপুরের মাঝামাঝি পাহাড়ি এলাকায় ধসের ফলে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল, ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশন ও আখাউড়াগামী ডেমু ট্রেন শমশেরনগর স্টেশনে আটকা পড়েছিল। বেলা ১১টার পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে সাতগাঁওয়ে আবার রেল সেতুর খুঁটি দেবে বেলা আড়াইটা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ০১:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭