ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী

সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: পার্বত্য উপদেষ্টা

  • আপডেট সময় : ১০:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেছেন, সকল সম্প্রদায়ের অধিকার রক্ষাসহ অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।

তিনি বলেন, ‘সম্প্রীতির বন্ধনে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সকলকে সঙ্গে নিয়ে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই।’

আজ শুক্রবার রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হলরুমে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং মোনঘরের ব্যবস্থাপনায় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বৌদ্ধ সংস্কৃতি বিকাশে করণীয় শীর্ষক দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জন্য সকল দরজা খুলে রেখেছে।

তিনি বলেন, ‘পাহাড়িরা কৃষি বিভাগের উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। আমাদের গরিব থাকার কথা নয়। আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে।’

সুপ্রদীপ চাকমা বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রামের তিন জেলার কফি ও কাজুবাদাম ফলনকে ব্যাপকভাবে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে চাই।’

প্রয়োজনে সমতল থেকে এক্সপার্ট এনে কাজ করানো হবে বলে জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, আমরা পার্বত্য অঞ্চলের মানুষ আর পিছিয়ে থাকতে চাই না। দেশের মেইনস্ট্রিমের সঙ্গে মিশে যেতে চাই।

তিনি বলেন, সংশ্লিষ্ট সকলকে সমাজের প্রতি অবদান রাখতে হবে। সমাজ, ধর্ম ও রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। এখানে সবাইকে একাত্ম হতে হবে। মানুষের কল্যাণের লক্ষ্যেই এ সরকার কাজ করে যাচ্ছে।

পার্বত্য উপদেষ্টা বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের মাধ্যমে পার্বত্য এলাকার জনগণের যে ক্ষতি হয়েছে তা ভুলে গিয়ে সম্ভাবনাময় কাপ্তাই লেককে কাজে লাগাতে হবে।

উপদেষ্টা রাঙ্গামাটির কাপ্তাই লেককে স্বর্ণের সঙ্গে তুলনা করে বলেন, ‘আমাদের কাপ্তাই লেককে উন্নত করতে হবে।’

কাপ্তাই লেকের মাছ আহরণ করে অর্থনৈতিকভাবে দেশের উন্নয়ন ঘটানো সম্ভব বলে মন্তব্য করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ তত্ত্ববিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

সেমিনারে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান এবং মং সার্কেল রাজা সাচিং প্রু চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বোর্ডের ট্রাস্টি রাজিব কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন শ্যামল মিত্র চাকমা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: পার্বত্য উপদেষ্টা

আপডেট সময় : ১০:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫