ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

“অস্ত্র নয়, লাঠি দিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে” : জেনারেল মিজানুর

  • আপডেট সময় : ১২:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • / 314
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:অস্ত্র নয়, লাঠি দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে মন্তব্য করে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান বলেছেন, জঙ্গিবাদ দমনে গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে প্রতিরোধের দুর্গ। পাশাপাশি গ্রামাঞ্চলের গরিব মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর স্মরণিকা ক্লাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে তিনি আরো বলেন, তৃণমূল পর্যায়ে জঙ্গিবাদ রুখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আরও সোচ্চার হয়ে কাজ করতে হবে। বর্তমানে যেভাবে জঙ্গিবাদ দেখা যাচ্ছে তা প্রতিহত করতে হলে প্রত্যন্ত অঞ্চলের জনগণকে জঙ্গিবাদ রুখতে সচেতন করতে হবে।

আনসার-ভিডিপি চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রামের রেঞ্জ কমান্ডার নির্মলেন্দু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মিজানুর রহমান।

একাত্তরের পরাজিত শক্তিরাই জঙ্গিবাদের অপশক্তি উল্লেখ্য করে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেন, স্বাধীন বাংলাদেশে বাস করে এখনো অনেকে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারণ করতে পারে না। তারা একাত্তরের পরাজিত শক্তি। তারাই জঙ্গিবাদের অপশক্তি। গ্রামাঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির সদস্যরা কাজ করছে। যা প্রশংসার দাবিদার। আনসার-ভিডিপির সদস্যরা লাঠি দিয়ে প্রত্যন্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“অস্ত্র নয়, লাঠি দিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে” : জেনারেল মিজানুর

আপডেট সময় : ১২:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭