ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৮০ জন আহত শেখ হাসিনার শান্তিতে থাকার দাবি বিশ্বাসযোগ্য নয়: তথ্য উপদেষ্টা মিশিগান সিনেট নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদ তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে

ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া : রিউমার স্ক্যানার

  • আপডেট সময় : ১১:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞা আরোপের দাবি ভুয়া।

সম্প্রতি ‘তামান্না আখতার ইয়েসম্যান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেখানোর কারণে ফিনল্যান্ড সরকার ড. ইউনূসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ওই পোস্টে আরও দাবি করা হয়, বাংলাদেশের সংবিধানের ৩৪৭ অনুচ্ছেদের ভিত্তিতে ফিনল্যান্ড এই নিষেধাজ্ঞা দিয়েছে। পোস্টটিতে ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম বার্থেল ফারবার বলে উল্লেখ করা হয়।

পরবর্তীতে একই দাবি আরও বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ছড়ানো হয়।

আজ রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্যকে মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন।

প্রথমত, বাংলাদেশের সংবিধানে কোনো ৩৪৭ অনুচ্ছেদ নেই এবং ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আলেকজান্ডার স্টাব, বার্থেল ফারবার নন।

দ্বিতীয়ত, পোস্টে ব্যবহৃত ছবিটি আসলে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো সেনিক ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি-র একটি পুরনো বৈঠকের।

রিউমার স্ক্যানারের তদন্ত অনুযায়ী, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, এটি ২০২২ সালের ৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া : রিউমার স্ক্যানার

আপডেট সময় : ১১:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫