ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ইউরোপে ইভির বিক্রি বাড়লেও মে মাসে টেসলার বিক্রি কমেছে

  • আপডেট সময় : ০২:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 87
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউরোপে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি বাড়লেও টেসলা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। কোম্পানিটির সিইও এলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ইউরোপীয় ক্রেতাদের দূরে ঠেলে দিয়েছে বলে শিল্প খাতের সাম্প্রতিক তথ্যে জানা গেছে।

প্যারিস থেকে এএফপি জানায়, ইউরোপীয় গাড়ি নির্মাতাদের বাণিজ্যিক সংগঠন (এসিইএ)-র তথ্য অনুযায়ী মে মাসে টেসলা গত বছরের একই সময়ের তুলনায় ইউরোপে ৪০.২ শতাংশ কম গাড়ি বিক্রি করেছে।

অপরদিকে, ওই মাসে ইউরোপে ব্যাটারি চালিত যানবাহনের মোট বিক্রি ২৫ শতাংশ বেড়েছে।

২০২৫ সালের প্রথম পাঁচ মাসে টেসলার বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.২ শতাংশ কমেছে। এর পেছনে ইউরোপীয় ক্রেতাদের মধ্যে মাস্কের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে অসন্তোষকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া, ইউরোপীয় বাজারে চীনা প্রতিষ্ঠানসহ আরও অনেক ব্যাটারি চালিত গাড়ির উপস্থিতি বেড়েছে যা ক্রেতাদের কাছে আরও বিকল্প তৈরি করেছে।

ইউরোপের মোট অটোমোবাইল বাজারে টেসলার বাজার অংশীদারিত্ব গত বছরের ২ শতাংশ থেকে কমে বর্তমানে ১.১ শতাংশে নেমে এসেছে।

টেসলার এই ধস এমন এক সময়ে এসেছে যখন ইউরোপে ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে ইভি বিক্রি ২৬.১ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট গাড়ি বিক্রির ১৫.৪ শতাংশে পৌঁছেছে।

এসিইএ প্রধান সিগরিড ডে ভ্রিস বলেন, এই বাজার অংশ এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যের তুলনায় অনেক কম।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০৩৫ সাল থেকে নতুন অভ্যন্তরীণ জ্বালানিচালিত ইঞ্জিনের গাড়ি বিক্রি বন্ধ করতে চায়। কিন্তু গাড়ির উচ্চ মূল্য ও চার্জিং অবকাঠামোর ঘাটতির ধারণা অনেক ভোক্তাকে সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে।

ডি ভ্রিস বলেন, ‘ভোক্তাদের দ্বিধা মোটেও মিথ্যা নয়, আমাদের চার্জিং অবকাঠামো ও কর প্রণোদনার মতো সহায়ক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ব্যাটারি চালিত যানবাহনের গ্রহণযোগ্যতা কার্যকরভাবে বাড়ে।’

সামগ্রিকভাবে, গত মাসে ইউরোপে গাড়ি বিক্রি ১.৬ শতাংশ বেড়েছে, তবে চলতি বছরের প্রথম পাঁচ মাসে তা ০.৬ শতাংশ কমেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউরোপে ইভির বিক্রি বাড়লেও মে মাসে টেসলার বিক্রি কমেছে

আপডেট সময় : ০২:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫