ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, মিলবে ২০ বছর ভারতে বিমানের টিকিটের ভাড়ায় আসছে নতুন নিয়ম যুবলীগ নেতার প্রতিষ্ঠানকে কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি জাকির হোসেনের মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবি মোতায়েন সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: বিপাকে প্রায় ২৩ হাজার যাত্রী এইচএসসি ফলাফল: গোদাগাড়ীতে জিপিএ-৫ পেলেন কেবল নুসরাত আইনে রূপান্তর হচ্ছে সৌরবিদ্যুৎ ও ক্রয় সংক্রান্ত অধ্যাদেশ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা

শহীদ শিশুদের যুগের পর যুগ জাতি স্মরণ করবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • আপডেট সময় : ১০:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শিশুদের যুগের পর যুগ জাতি স্মরণ করবে।

আজ রোববার নারায়ণগঞ্জ শহরের নয়ামাটিতে শিশু শহীদ রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় শহীদ সুমাইয়ার বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই আন্দোলনে যে সকল নারী ও শিশুরা নিহত হয়েছে, তাদের হারিয়ে যেতে দেব না। তাদের নিয়ে সংকলন করা হবে। যারা শহীদ হয়েছে, তাদের সব অধিকার রাষ্ট্র থেকে নিশ্চিত করা হবে। এটার জন্য জেলা প্রশাসক কাজ করছেন।

তিনি বলেন, শহীদ এই নারীদের পরিবারগুলো কেমন আছে এবং তাদের সংকটগুলো কী, সেটা জানার চেষ্টা করছি। আমার মন্ত্রণালয়ের অধীনে যতটুকু শক্তি আছে, রিসোর্স আছে, সেগুলো দিয়ে শহীদ পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। আমরা শহীদ পরিবারের চোখের জল মুছে দিতে চাই।

এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদ শিশুদের যুগের পর যুগ জাতি স্মরণ করবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় : ১০:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫