ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গাজার আরও জিম্মি মারা যেতে পারে: ট্রাম্প

  • আপডেট সময় : ০১:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আরও কিছু ইসরাইলি জিম্মি মারা যেতে পারে বলে আশঙ্কা করেছেন।

শুক্রবার তিনি বলেন, ইসরাইলের নতুন হামলার মধ্যেও জিম্মিদের বিষয়ে যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে ‘গভীর আলোচনায়’ আছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

ইসরাইলের কট্টর মিত্র ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘আমি যা শুনেছি, তাতে মনে হচ্ছে সম্প্রতি আরও কিছু জিম্মি মারা যেতে পারে। আমি আশা করি আমার ধারণা ভুল, তবে এই মুহূর্তে ৩০টিরও বেশি লাশ নিয়ে আলোচনা চলছে।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালিয়ে ২৫১ জন ইসরাইলি নাগরিককে জিম্মি করে। এদের মধ্যে ৪৭ জন এখনো গাজায় আছেন।

ইসরাইলের সামরিক বাহিনী জানায়, এই ৪৭ জনের মধ্যে ২৫ জন মারা গেছেন। ইসরাইল তাদের লাশ ফেরত চাইছে।

ট্রাম্প এক পর্যায়ে বলেন, ‘প্রায় ৩৮ জন মৃত ব্যক্তিদের সবাই যুবক ও সুন্দর।’ এরপর তিনি সংখ্যাটি প্রথমে ২০ এবং পরে ৩০ বলেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনো হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ‘আমরা হামাসের সঙ্গে খুব গভীর আলোচনা করছি।’

হামাসের হাতে থাকা জিম্মিদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা বলেছি, এখনই তাদের সবাইকে মুক্তি দিন, তাহলে তাদের জন্য অনেক ভালো কিছু হবে। কিন্তু যদি আপনারা তাদের সবাইকে মুক্তি না দেন, তাহলে পরিস্থিতি কঠিন ও ভয়াবহ হবে।’

ইসরাইল গাজা দখলের পরিকল্পনা করছে। যুদ্ধের কারণে শহরটি ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইসরাইল সতর্ক করে দিয়েছে যে, তারা হামাসের ব্যবহৃত বলে মনে হওয়া সব উঁচু ভবনে হামলা চালাবে।

ইসরাইলি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবরের ওই হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

অন্যদিকে, হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলের পাল্টা হামলায় অন্তত ৬৪ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজার আরও জিম্মি মারা যেতে পারে: ট্রাম্প

আপডেট সময় : ০১:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫