ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১

  • আপডেট সময় : ১১:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 102
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়া পুলিশ আজ জানিয়েছে, সিডনির উপকূলে সম্ভবত একটি ‘বড় হাঙরের’ আক্রমণে একজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনার জেরে সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লং রিফ বিচ এলাকায় সার্ফিংয়ে গিয়ে এক ব্যক্তি হাঙরের হামলার কবলে পড়ার পর তাকে উদ্ধার করে আনা হয়, কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাণ হারিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সিডনির উত্তরাঞ্চলে সৈকতে এক ব্যক্তি মারা গেছেন। তাকে বড় আকারের কোনো হাঙর কামড় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সৈকত থেকে একটি সার্ফ বোর্ডের দু’টি অংশ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সিডনিতে ২০২২ সালে ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক ৩৫ বছর বয়সী সাইমন নেলিস্ট ‘লিটল বে’তে হাঙরের আক্রমণে নিহতের পর এই প্রথম এ ধরনের প্রাণঘাতী আক্রমণের খবর পাওয়া গেল।

তারও আগে ১৯৬৩ সালে সিডনিতে সৈকতে হাঙরের প্রাণঘাতী আক্রমণের ঘটনা ঘটেছিল।

হাঙরের সর্বশেষ হামলার পর ম্যানলি এবং নারাবিনের উত্তরাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় সৈকতগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১

আপডেট সময় : ১১:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫