ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আঙ্কারায় কয়েক হাজার মানুষের বিক্ষোভ

  • আপডেট সময় : ১২:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার কমপক্ষে ৫০ হাজার মানুষ এক বিক্ষোভে অংশ নিয়েছে। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) একটি গুরুত্বপূর্ণ আদালতের শুনানির আগে বিক্ষোভটি হচ্ছে।

আয়োজকদের বরাত দিয়ে আঙ্কারা থেকে এএফপি এ খবর জানায়।

তুরস্কের রাজধানী আঙ্কারায় শুনানির প্রাক্কালে সেখানকার তান্দোগান স্কয়ারে কয়েক হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভের মাধ্যমে সিএইচপি’র নেতৃত্বকে উৎখাত করা হতে পারে।

সিএইচপি’র সহ-সভাপতি মুরাত বাকান বলেছেন, ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এএফপি এক সংবাদদাতা নিশ্চিত করেছেন যে হাজার হাজার মানুষ তান্দোগান স্কয়ারে তুর্কি পতাকা উড়িয়ে ও তুর্কি প্রজাতন্ত্রের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্কের টি-শার্ট পরে এই বিক্ষোভে উপস্থিত হন।

এক বক্তৃতায়, সিএইচপি নেতা ওজগুর ওজেল সোমবারের আদালতের শুনানির কথা উল্লেখ করে বলেন, এই মামলার মাধ্যমে তাকে নেতার পদ থেকে বহিষ্কার করা হতে পারে, দলের বিরুদ্ধে সংঘটিত (বিচারিক) অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন, ‘মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অভিযোগগুলো মিথ্যা।’

ওজেল বলেন, ‘এটি একটি অভ্যুত্থান এবং আমরা এটি প্রতিরোধ করব।’

সোমবারের শুনানিতে ভোট কারচুপির অভিযোগ এনে ২০২৩ সালের নভেম্বরে সিএইচপি কংগ্রেসের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই ভোটে কংগ্রেস ওজেলকে নেতা হিসেবে নির্বাচিত করেছে।

সমালোচকরা বলছেন যে উদ্দেশ্যপ্রণোদিত এই মামলা তুরস্কের প্রাচীনতম রাজনৈতিক দলকে দুর্বল করার একটি রাজনৈতিক প্রচেষ্টা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আঙ্কারায় কয়েক হাজার মানুষের বিক্ষোভ

আপডেট সময় : ১২:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫