ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গাজা সিটিতে ‘নজিরবিহীন শক্তি’ প্রয়োগের ঘোষণা ইসরাইলি সেনাবাহিনীর

  • আপডেট সময় : ০২:২১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 100

2228094161

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজায় ‘নজিরবিহীন শক্তি’ ব্যবহার করা হবে বলে ঘোষণা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার এ ঘোষণা দিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটিতে তাদের স্থল অভিযান চালিয়ে যাচ্ছে এবং তারা বাসিন্দাদেরকে শহর ত্যাগ করতে বলেছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এই আক্রমণ এমন এক সময় চালানো হচ্ছে, যখন কয়েকটি পশ্চিমা সরকার আগামী সপ্তাহে একটি জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

এই সরকারগুলোর মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সও রয়েছে।

এদিকে, শহর ছেড়ে যেতে ইসরাইলের নির্দেশের পর অনেক ফিলিস্তিনি বলেছে, তারা জানে না যে তারা কোথায় যাবে।

পশ্চিম গাজা সিটির একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি খালেদ আল-মাজদালাভি ‘তীব্র ও অবিরাম’ গোলাবর্ষণের বর্ণনা দিয়ে এএফপিকে বলেন, ‘বেশ কয়েক দিন ধরে, আমরা দক্ষিণে পালানোর চেষ্টা করছি। কিন্তু আমরা কোনও পরিবহনের ব্যবস্থা করতে পারছি না।

৩২ বছর বয়সী ওই ব্যক্তি আরো জানিয়েছেন, ‘আমরা অবশেষে আজ সকালে চলে যাওয়ার পথ পেয়েছি। আমাদের জিনিসপত্র গোছালাম এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলাম। কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি।

জাতিসংঘের ধারণা, গাজা শহর এবং এর আশেপাশে প্রায় দশ লাখ মানুষ বাস করছে।

শুক্রবার সেনাবাহিনী জানিয়েছে যে আগস্টের শেষের দিক থেকে ৪ লাখ ৮০ হাজার মানুষ পালিয়ে গেছে।

তবে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ৪ লাখ ৫০ হাজার মানুষ পালিয়ে গেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজা সিটিতে ‘নজিরবিহীন শক্তি’ প্রয়োগের ঘোষণা ইসরাইলি সেনাবাহিনীর

আপডেট সময় : ০২:২১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫