ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেক্সিকোতে গ্যাস ট্যাঙ্কার গাড়ি বিস্ফোরণে নিহত বেড়ে ২৯

  • আপডেট সময় : ১১:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 84
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গ্যাস ট্যাঙ্কার গাড়ি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জন হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর মেক্সিকো সিটির পূর্বাঞ্চলীয় ইজতাপালাপা জেলার মধ্য দিয়ে যাওয়ার সময় গ্যাস ট্যাঙ্কার গাড়িটি উল্টে যায়।

স্থানীয় সময় রোববার সিটি মেয়রের কার্যালয় জানায়, বিস্ফোরণের ঘটনায় নতুন আরো চারজন মারা গেছে।

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দুর্ঘটনা কবলিত গাড়িতে প্রায় ৫০ হাজার লিটার জ্বালানি ছিল। দুর্ঘটনার পরপরই গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সরকারিভাবে জানানো হয়, দুর্ঘটনায় আহতদের মধ্যে এখনো হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন। এখন পর্যন্ত ৩৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, দ্রুতগতিতে চলার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। উল্টে যাওয়া গাড়িটির ট্যাঙ্কার ফুটো হয়ে বিস্ফোরণ ঘটেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেক্সিকোতে গ্যাস ট্যাঙ্কার গাড়ি বিস্ফোরণে নিহত বেড়ে ২৯

আপডেট সময় : ১১:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫