ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবারের মতো রাইফেল উৎপাদন করেছে কলম্বিয়া

  • আপডেট সময় : ০১:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কলম্বিয়া প্রথমবারের মতো রাইফেল উৎপাদন করেছে।

দেশটির কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, এ অস্ত্র তৈরির লক্ষ্য হলো— এগুলোকে কলম্বিয়ার সাবেক সামরিক মিত্র ইসরাইলের সরবরাহ করা অস্ত্রের প্রতিস্থাপন করা।

খবর বার্তাসংস্থা এএফপি’র।

দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গাজা উপত্যকায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চলমান সামরিক অভিযানের প্রতিবাদে ২০২৪ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ইন্দুমিল যুদ্ধ রাইফেল উৎপাদন করেছে।

এই অস্ত্রগুলোকে কলম্বিয়ায় উৎপাদন করা গ্যালিল রাইফেল প্রতিস্থাপন করা এর লক্ষ্য। ১৯৯০ সাল থেকে ইসরাইলি উপাদান ব্যবহার করে দেশটিতে এই গ্যালিল রাইফেল উৎপাদন করা হচ্ছে।

ইন্দুমিলের ব্যবস্থাপক ও অবসরপ্রাপ্ত কর্নেল জাভিয়ের কারমাগো এএফপি’কে বলেন, পাঁচ বছরে ৪ লাখ হালকা সস্তা রাইফেল উৎপাদন এবং ‘ধীরে ধীরে’ এগুলোকে সশস্ত্র বাহিনীতে বিদ্যমান অস্ত্রের প্রতিস্থাপন করার লক্ষ্য রয়েছে।

ইস্পাত ও পলিমার দিয়ে তৈরি নতুন অস্ত্রগুলো ১৫ থেকে ২৫ শতাংশ হালকা।

মাদকের বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়াকে তার মিত্র তালিকা থেকে বাদ দেওয়ার পর পেট্রোও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথমবারের মতো রাইফেল উৎপাদন করেছে কলম্বিয়া

আপডেট সময় : ০১:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫