ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তান জুড়ে যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় : ০১:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তালেবান কর্তৃপক্ষ ফাইবার অপটিক নেটওয়ার্ক কেটে দেওয়ার পর মঙ্গলবার আফগানিস্তানে দ্বিতীয় দিন ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ রয়েছে।

তালেবান কর্তৃপক্ষ ‘অপরাধ’ রোধ করার লক্ষ্যে মাসের শুরুতে কিছু প্রদেশে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে শুরু করে।

ইন্টারনেট ওয়াচডগ নেটব্লকস জানায়, সোমবার রাতে সংযোগ স্বাভাবিক স্তরের এক শতাংশেরও কম হয়ে গেলে, মোবাইল ফোন সিগন্যাল ও ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

কাবুলের ৪২ বছর বয়সী দোকানদার নাজিবুল্লাহ বলেন, ‘ফোন ও ইন্টারনেট ছাড়া আমরা অন্ধ।’

‘আমাদের সমস্ত ব্যবসা মোবাইলের ওপর নির্ভরশীল। ডেলিভারি মোবাইল কলের মাধ্যমেই হয়। এই পরিস্থিতি ছুটির মতো, সবাই ঘরে। বাজার সম্পূর্ণ স্থবির।’

এই ঘটনার কয়েক মিনিট আগে, একজন সরকারি কর্মকর্তা এএফপি’কে সতর্ক করেন যে ফাইবার অপটিক বিচ্ছিন্ন করা হবে এবং এর ফলে মোবাইল ফোন পরিষেবাও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, ৮ থেকে ৯ হাজার টেলিযোগাযোগ পিলার বন্ধ করে দেওয়া হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অবস্থাই চলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, ‘যোগাযোগের অন্য কোনও উপায় বা ব্যবস্থা নেই। ব্যাংকিং সেক্টর ও কাস্টমসসহ সারা দেশের সব কিছুতেই এর প্রভাব পড়বে।’

সাইবার নিরাপত্তা ও ইন্টারনেট নিয়ন্ত্রণ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস বলেছে, এই ব্ল্যাকআউট ইচ্ছাকৃতভাবে পরিষেবা বিচ্ছিন্ন করার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে রাজধানী কাবুলে তাদের ব্যুরোর সঙ্গে এএফপি’র সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওমানে বসবাসকারী ৪০ বছর বয়সী নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান এএফপি’কে টেক্সট বার্তায় বলেন, ‘শাটডাউনের কারণে কাবুলে আমার পরিবারের সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তান জুড়ে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০১:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫