ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কলম্বিয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার

  • আপডেট সময় : ০৯:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজাগামী ত্রাণবহরে ইসরাইলের বাধা এবং দুই কলম্বিয়ান কর্মীকে আটকের অভিযোগে কলম্বিয়ায় কর্মরত অবশিষ্ট ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বুধবার এ নির্দেশ দেন।

খবর বার্তাসংস্থা এএফপি’র।

পেত্রো বলেন, ফিলিস্তিনে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত দুই কলম্বিয়ান নারীকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরাইলি বাহিনী।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা ম্যানুয়েলা বেদোয়া ও লুনা ব্যারেটোকে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
যদিও ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবী করেছে, নৌবহরের কয়েকটি জাহাজ ‘নিরাপদভাবে থামানো হয়েছে’ এবং যাত্রীদের ইসরাইলি বন্দরে নেওয়া হচ্ছে।

কলম্বিয়ার বামঘেঁষা প্রেসিডেন্ট পেত্রো গত বছরই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। তবে ইসরাইলের কনস্যুলেট সূত্রে জানা যায়, তারপরও তাদের চার কূটনীতিক বোগোতায় কর্মরত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে পেত্রো ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের সাম্প্রতিক ঘটনাকে ‘নতুন আন্তর্জাতিক অপরাধ’ বলে আখ্যা দিয়ে ইসরাইলি কূটনৈতিকদের বহিষ্কারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ২০২০ সাল থেকে কার্যকর মুক্তবাণিজ্য চুক্তিও বাতিল করেন।

কলম্বিয়ার এ নেতা দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর কড়া সমালোচক হিসেবে পরিচিত। এবার তিনি নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গণহত্যার সহযোগী’ বলেও মন্তব্য করেছেন।

গত সপ্তাহে নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়ে পেত্রো মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানান। এর জেরে ওয়াশিংটন তার ভিসা বাতিল করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলম্বিয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার

আপডেট সময় : ০৯:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫