ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচী

  • আপডেট সময় : ১২:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:শত ভাগ বেতন ভাতা ও পেনশন সুবিধাসহ সকল সরকারি সুবিধা বাংলাদেশ সরকারের রাজস্ব তহবিল হতে পাওয়ার এক দফা দাবীতে ভোলা পৌরসভার পৌর কর্মকর্তা ও কর্মচারীরা এক ঘন্টা কর্ম বিরতি ও  অবস্থান কর্মসূচী পালন করেছেন।

বুধবার(২৬এপ্রিল) সকালে দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বেলা ১১ টা থেকে ১২ পর্যন্ত ঘন্টা ব্যাপী ভোলা পৌর চত্বরে এ কর্মসূচী পালন করে। বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসেসিয়েশন ভোলা শাখার আয়োজনে ভোলা পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন।

এ সময় পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসেসিয়েশন ভোলা শাখার সম্পাদক আজিজুল ইসলাম  তার বক্তব্যে  বলেন, সরকারি কোষাগার থেকে বেতন না পাওয়ায় তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। তাই পরিবার পরিজন নিয়ে মানবেতর জিবন যাপন করছেন।তাই দ্ুত তাদর এক দফা দাবী বাস্তবায়নর জন্য সরকার প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচী

আপডেট সময় : ১২:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭