ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক

‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি

  • আপডেট সময় : ০১:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 69
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে প্রায় ২ হাজার সমর্থক গতকাল রোববার কারাকাসে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রের বাহিনী আটক করে নিউইয়র্কের একটি কারাগারে নিয়ে যাওয়া মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবি জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মাদুরোপন্থী আধাসামরিক সদস্য ও মোটরবাইক আরোহীদের একটি দল বিক্ষোভকারীদের সঙ্গে যোগদান করেন। বিক্ষোভকারীদের হাতে লাল, নীল ও হলুদ রঙের ভেনেজুয়েলার জাতীয় পতাকা ছিল।

লাল জামা পরা একজন ব্যক্তির হাতে একটি প্ল্যাকার্ড ছিল, তাতে লেখা ছিল ‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন। তার জামায় মাদুরোর পূর্বসূরি ও রাজনৈতিক গুরু, প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজের ছবি ছিল।

আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’। যা গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার প্রতি ইঙ্গিত। যেখানে তিনি বলেছেন, একটি অনির্দিষ্ট অন্তর্বর্তী সময়ে ওয়াশিংটন ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে।

আজ সোমবার মাদুরোকে নিউ ইয়র্কের আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রে কথিত কোকেন পাচারের সাথে জড়িত ‘মাদক সন্ত্রাসবাদ’ এর অভিযোগের মুখোমুখি হতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন, মাদুরোর নিরাপত্তা দলের ‘একটি বড় অংশ’কে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, সেইসঙ্গে সামরিক সদস্য এবং বেসামরিক নাগরিকও নিহত হয়েছে, তবে তিনি কোনো সংখ্যা জানাননি।

চিকিৎসকদের একটি দল এএফপিকে জানিয়েছে, প্রায় ৭০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি

আপডেট সময় : ০১:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬