ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য বাংলাদেশের

  • আপডেট সময় : ১১:২৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 93
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জয় দিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য নিয়ে আগামীকাল সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। এ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে।

হারারেতে সুপার সিক্স গ্রুপ-২এ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

‘বি’ গ্রুপে ভারতের কাছে হারের পর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাংলাদেশকে। তবে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে উঠেছে। তাই ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া পয়েন্ট সুপার সিক্সে যোগ হয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় ১ পয়েন্ট নিয়ে সুপার সিক্স খেলতে নামে বাংলাদেশ।

সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। কারণ ৩ ম্যাচে ১ পয়েন্ট থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারবে না বাংলাদেশের যুবারা। ৩ ম্যাচ করে খেলে ভারত ও ইংল্যান্ডের ৬ এবং পাকিস্তানের ৪ পয়েন্ট রয়েছে।

সুপার সিক্স থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ায়, শেষ ম্যাচে জয় দিয়ে এবারের আসর শেষ করার লক্ষ্য থাকবে তাদের।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিন আসরের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য বাংলাদেশের

আপডেট সময় : ১১:২৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬