ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে কাল চীনের মুখোমুখি হবে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৮:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 73
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

থাইল্যান্ডের কাছে হতাশাজনক হারের পর আগামীকাল ব্যাংককের রাজামঙ্গলা স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস।

গরম ও আর্দ্র আবহাওয়া সত্ত্বেও চীনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্যাংককের আলপাইন ট্রেনিং ক্যাম্পে (পিচ ২) অনুশীলন করেছে বাংলাদেশ দল।

প্রধান কোচ পিটার বাটলারের পরিকল্পিত ওয়ার্ম-আপ, পাসিং ড্রিল এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলেছে খেলোয়াড়রা।

এছাড়া আগের ম্যাচের ভুলগুলো নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছেন কোচিং স্টাফরা।

পুরো দল নিয়ে ভালোভাবে প্রস্তুতি সারতে পেরে খুশি গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, ‘গতকালের রিকভারি সেশনের পরে আজকে আমরা আবার অনুশীলনে এসেছি এবং গত ম্যাচে যে ভুলগুলো ছিল, টেকনিক্যালি-ট্যাকটিক্যালি যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, মেয়েরা যে ভুলগুলো করেছে, ভুলের পরিমাণ কিভাবে কমিয়ে আনা যায় সেগুলো নিয়ে কোচ কাজ করেছে।’

থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৫০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ ২১ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ।

ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে আসর শুরু করে চীন। কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে ভিয়েতনাম।

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দু’টি দল কোয়ার্টার-ফাইনাল খেলবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে কাল চীনের মুখোমুখি হবে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬