সংবাদ শিরোনাম ::
বৈরুতের দক্ষিণাঞ্চলে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা ইসরাইলের
- আপডেট সময় : ০৫:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 74
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
বুধবার এ সতর্কতা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর, লেবাননের বাসিন্দাদের জন্য এটি তৃতীয় সতর্কবার্তা।
জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, আইডিএফ দক্ষিণ উপশহরজুড়ে হিজবুল্লাহর সামরিক অবকাঠামোর বিরুদ্ধে অভিযান ও হামলা চালিয়ে যাচ্ছে। নিজেদের নিরাপত্তার জন্য অবিলম্বে এলাকা ত্যাগ করুন।
এ সময় তিনি সরিয়ে নেওয়ার জন্য হারেত হ্রেইক, বুর্জ আল-বারাজনেহ ও ঘোবেইরিসহ কয়েকটি এলাকার নাম উল্লেখ করেন।
বিডিসংবাদ/এএইচএস




















