ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

একই ম্যাচে ইনজুরিতে কোহলি ও রোহিত

  • আপডেট সময় : ০৬:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 42
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

গতরাতে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন ব্যাঙ্গালুরুর বিরাট কোহলি ও মুম্বাইয়ে রোহিত শর্মা।

মুম্বাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ব্যাঙ্গালুরু। ৩৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৫০ রানে আউট হন কোহলি। কিন্তু ব্যাঙ্গালুরুর বোলিং ইনিংসে ফিল্ডিং করতে মাঠে দেখা যায়নি কোহলিকে।

ম্যাচ শেষে কোহলির মাঠে না নামার ব্যাপারে ব্যাঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার বলেন, ‘গোড়ালির ইনজুরিতে পড়েছেন কোহলি। তবে মারাত্মক কিছু না, সামান্য চোট লেগেছে। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাইনি। এজন্যই ফিল্ডিং করেনি কোহলি। তবে এখন ভাল আছেন। আশা করি, পরের ম্যাচে খেলতে পারবেন কোহলি।’

প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু ২০ ওভারে ৪ উইকেটে ২৪০ রান করে। ২৪১ রানের লক্ষ্য নিয়ে মুম্বাইয়ের হয়ে ইনিংস শুরু করেন রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। ৫ ওভারে ৫৬ রান তুলে মুম্বাইকে দারুণ সূচনা এনে দেন তারা।

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেন রোহিত। তবে আউট হয়ে নয়, হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে আর ব্যাট হাতে নামতে পারেননি রোহিত। তার ইনজুরি নিয়ে দলের ব্যাটার শেরফানে রাদারফোর্ড বলেন, ‘রোহিতের হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে। ইনজুরির পরিস্থিতি বুঝার জন্য খুব দ্রুত রোহিতের পায়ে স্ক্যান করানো হবে।’

মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে আজ রোহিতের পায়ে স্ক্যান করানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করছে, রোহিতের ইনজুরি কতটা গুরুতর।

চলতি আসরে এখন পর্যন্ত সমান ৪ ম্যাচ খেলে কোহলি ১৭৯ ও রোহিত ১৩৭ রান করেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একই ম্যাচে ইনজুরিতে কোহলি ও রোহিত

আপডেট সময় : ০৬:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬