ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত ২

  • আপডেট সময় : ১১:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে আবারও একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলায় দু’জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

এ নিয়ে বিতর্কিত এসব অভিযানে মোট নিহতের সংখ্যা ১৭০ জনে পৌঁছেছে।

ওই অঞ্চলে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা ইউএস সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ‘নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং পাচার কার্যক্রমে জড়িত ছিল।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছে, তারা কার্যত লাতিন আমেরিকায় সক্রিয় ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে যুদ্ধ করছে।

তবে যেসব নৌযানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, সেগুলো আসলেই মাদক পাচারের সঙ্গে যুক্ত এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি যুক্তরাষ্ট্র। তাই এসব অভিযানের বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব হামলা মূলত বিচারবহির্ভূত হত্যাকা-ের শামিল। কারণ, যাদের টার্গেট করা হচ্ছে তারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি নয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত ২

আপডেট সময় : ১১:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬