ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ডাবলিনে বাংলাদেশের প্রতিরোধের পর বৃষ্টির হানা

  • আপডেট সময় : ০৫:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৌম্য সরকার ও সাব্বির রহমানকে হারিয়ে বেশ চাপের মুখে পড়ে বাংলাদেশ। তামিম ইকবাল ও মুশফিকুর রহীমের জুটিতে সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করে টাইগাররা। তবে বড় জুটি গড়ার আগেই মুশফিক ও সাকিব আল হাসানের বিদায়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে লাল সবুজের দল।

ডাবলিনের মালাহাইড ভিলেজ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ৯ রানের মধ্যেই সৌম্য ও সাব্বিরকে হারিয়ে চাপের মুখে পড়ে টাইগাররা। এরপর বিপদ বাড়িয়ে ফিরে যান মুশফিক ও সাকিব। তবে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ। এই দুজনের প্রতিরোধের পর ম্যাচে দ্বিতীয় দফা বৃষ্টি হানা দিয়েছে।

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩১.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৭ রান। তামিম ৬৪ ও মাহমুদউল্লাহ ৪৩ রান নিয়ে ব্যাট করছেন। সৌম্য ৫, মুশফিক ১৩ ও সাকিব ১৪ রান করলেও রানের খাতাই খুলতে পারেননি প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সেঞ্চুরি করা সাব্বির।

টসের পর বাংলাদেশ ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টি হানা দেয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর খেলা শুরু হয়। দ্বিতীয় দফা বৃষ্টি হানা দেয়ার ম্যাচের দৈর্ঘ্য কমে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কার্টেল ওভারে রান রেট বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে বাংলাদেশকে।

পিটার চেজের করা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। তার বিদায়ের পর সাব্বির ক্রিজে এসে তামিমের সঙ্গে জুটি বাঁধেন। তবে সুবিধা করতে পারেননি সাব্বিরও। চেজের করা চতুর্থ ওভারের দ্বিতীয় বলে থার্ডম্যানে টিম মুরতাগের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফেরেন এই স্টাইলিশ ব্যাটসম্যান।

সৌম্য-সাব্বিরকে হারিয়ে মুশফিককে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন তামিম। তবে দলীয় ৪৭ রানের মাথায় মুশফিক ক্যাচ আউট হয়ে ফিরে গেলে ফের চাপের মুখে পড়ে বাংলাদেশ। এরপর দলীয় ৭০ রানের মাথায় চেজের বলে নেইল ও’ব্রায়েনের হাতে ক্যাচ দিয়ে সাকিব ফিরে গেলে ঘুরে দাঁড়ানোর পথে হোঁচট খায় টাইগাররা। তবে আশার প্রদীপ জ্বালছেন তামিম-মাহমুদউল্লাহ। ইতোমধ্যেই এই জুটির হাফসেঞ্চুরি পূর্ণ হয়েছে।বাংলাদেশের প্রতিরোধের পর বৃষ্টির হানা

তিন জাতি সিরিজের অপর দল নিউল্যিান্ড। টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একটিতে জিততে পারলে শ্রীলঙ্কাকে টপকে র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠতে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা।

সর্বশেষ ২০১১ সালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ মাত্র ২০৫ রানে গুটিয়ে গেলেও বোলারদের নৈপুণ্যে আইরিশদের ২৭ রানে পরাজিত করে। সেই সুখস্মৃতি নিয়েই ডাবলিনে খেলতে নামলেন সাকিব-মোস্তাফিজরা। সব মিলিয়ে ৭ বারের সাক্ষাতে আইরিশদের ৫ বার পরাজিত করে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একটিতে জিততে পারলে শ্রীলঙ্কাকে টপকে র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠতে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা।

আয়ারল্যান্ড: এড জয়সে, পল স্টারলিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ডি বালব্রিন, নেইল ও’ব্রায়েন, গ্যারি উইলসন, স্টুয়ার্ট থমফসন, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরিল, ব্যারি ম্যাকার্থি, টিম মুরতাগ ও পিটার চেজ।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাবলিনে বাংলাদেশের প্রতিরোধের পর বৃষ্টির হানা

আপডেট সময় : ০৫:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭