ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময়

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু

  • আপডেট সময় : ১২:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 36
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব থেকে হাজিদের বহনকারী কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণও করেছে। মঙ্গলবার ভোরে দেশটির বিভিন্ন সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের মেহের বার্তা সংস্থার খবরে বলা হয়, ইমাম খোমেনি বিমানবন্দর কোম্পানির বিমান পরিচালনা বিভাগের উপপ্রধান জানিয়েছেন যে, এ বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং হাজিদের বহনকারী উড়োজাহাজও অবতরণ করছে।

গত রোববার ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেহরানের এই আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগত ফ্লাইটের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে ইসরাইলও পাল্টা হামলা চালায়।

সাম্প্রতিক সময়ে বিমানবন্দরটি দ্বিতীয়বারের মতো বন্ধ হওয়ার ঘটনা এটি। ইরানের রাজধানীকে সেবা দেওয়া দুটি প্রধান বিমানবন্দরের একটি হলো ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিল মাসে এটি পুনরায় চালু করা হয়েছিল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু

আপডেট সময় : ১২:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬